ডেভিডকে ফিরিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ

১৭ জুন ২০২৬, ০৪:৫৬ PM
টাইগারদের  উদযাপন

টাইগারদের উদযাপন © সংগৃহীত

ডেভিডকে ফেরানোর পর ম্যাচে ফিরেছে বাংলাদেশ। এরপর আরও এক উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ওপর চাপ তৈরি করেছে টাইগাররা।

মেহেদীর বলে ক্যাচ দিয়ে আউট হয়েছেন টিম ডেভিড। এতে ম্যাচে নতুন করে আশা খুঁজে পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার তখন জয়ের জন্য ৫১ বলে ৪৩ রান দরকার ছিল, হাতে ছিল ৬ উইকেট।

এর আগে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করা কুপার কনোলিকে ফিরিয়েছে বাংলাদেশ। আব্দুল গাফফারের ওভারে টানা দুই বলে ছক্কা ও চার মারার পর তৃতীয় বলে শরীফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ২৭ বলে ৪৭ রান করেন কনোলি। ৯.৩ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৭৮ রান।

এর আগে ১৪ বলে ১৩ রান করা মিচেল মার্শকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। অফ স্টাম্পের বাইরের বলে আপার কাট করতে গিয়ে তিনি শরীফুল ইসলামের হাতে ক্যাচ দেন। তখন ৫ ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল ৩৮, হারায় ২ উইকেট।

প্রথম উইকেটটি আসে শরীফুল ইসলামের হাত ধরে। তার বলে বোল্ড হন জস ইংলিস। ১৩ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এদিন ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩১ রানে থেমে বাংলাদেশ। নতুন অধিনায়ক ও নতুন প্রত্যাশা থাকলেও ব্যাট হাতে স্বপ্নের শুরুটা রাঙাতে পারেনি টাইগাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের আগেই সব উইকেট হারিয়ে ১৩১ রানেই থামে ইনিংস।

শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬