অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চমক

১৭ জুন ২০২৬, ০১:৪৮ PM
দুই দলের অধিনায়ক

দুই দলের অধিনায়ক © সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ। আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম) দুপুর ২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। আজ একাদশে বড় চমক নিয়ে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটি ২–১ ব্যবধানে জিতেছিল। টি–টুয়েন্টি সংস্করণেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের স্মৃতি বাংলাদেশের জন্য বেশ সুখকর। ২০২১ সালে ঘরের মাঠে অজিদের ৪–১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। 

আজ সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে স্বাগতিকেরা। তবে চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া চোট তাঁকে ছিটকে দিয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে এসে নিজের ফিটনেস নিয়ে লিটন বলছিলেন, ‘প্রথমত, আমি আগের চেয়ে ভালো আছি, যে অবস্থায় ছিলাম তার চেয়ে ভালো। কিন্তু আমরা আজ (মঙ্গলবার) দেখব, এরপর কাল (বুধবার) আবার দেখে আমার অবস্থান নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।’ তবে লিটনের ফিটনেস ‘ফিফটি–ফিফটি’ থাকায় শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

লিটন দাসের অনুপস্থিতিতে আজ বাংলাদেশ দলের হয়ে অধিনায়কত্বে অভিষেক হচ্ছে তাওহিদ হৃদয়ের। দেশের হয়ে এর আগে কোনো সংস্করণেই দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই এই তরুণ ব্যাটারের। নিজের অধিনায়কত্বের প্রথম ম্যাচেই টস জিতেছেন হৃদয়। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। লিটন না খেললেও ওপেনার পারভেজ হোসেন ইমনের খেলা নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটেছে। গতকাল অনুশীলনে তাকে বেশ চনমনে দেখা গেছে।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে সবচেয়ে বড় চমক হিসেবে অভিষেক হচ্ছে নবাগত আব্দুল গাফফার সাকলাইনের। তরুণ এই ক্রিকেটার আজই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন। অন্যদিকে, চোট নিয়ে ওয়ানডে সিরিজে ডাগআউটে বসে থাকা মিচেল মার্শ এই টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিচ্ছেন। দুই দলেই আজ বেশ কিছু নতুন মুখ দেখা যাচ্ছে।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও সৌম্য সরকার।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9