মেটলাইফে ব্রাজিল ম্যাচ দেখতে সাকিব, জার্সির অটোগ্রাফ নিয়ে কৌতূহল

১৪ জুন ২০২৬, ০৫:৩৬ AM , আপডেট: ১৪ জুন ২০২৬, ০৫:৪২ AM
সাকিব আল হাসান ও রবিন মিয়া

সাকিব আল হাসান ও রবিন মিয়া © সংগৃহীত

ব্রাজিলের জার্সি গায়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ দেখতে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। নেইমারের এজেন্ট হিসেবে পরিচিত রবিন মিয়ার একটি ফেসবুক পোস্ট থেকে বিষয়টি জানা যায়।

সেখানে দেখা যায়, সাকিবের পরিহিত জার্সিটিতে একটি অটোগ্রাফ রয়েছে, যা ব্রাজিলিয়ান তারকা নেইমারের বলে ধারণা করা হচ্ছে।

এর আগে এক বাংলাদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, “ব্রাজিলের ম্যাচ দেখব, ব্রাজিলের জার্সিও কিনব। পোস্ট দেব, পল্টি!”

উল্লেখ্য, ফুটবলে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত সাকিব। তিনি লিওনেল মেসির ভক্ত এবং ক্লাব ফুটবলে সমর্থন করেন বার্সেলোনাকে, এ তথ্য ক্রিকেটপ্রেমীদের কাছেও পরিচিত। তবে পরিবার নিয়ে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব এবার ব্রাজিলের ম্যাচ সরাসরি মাঠে বসে উপভোগ করলেন।

‘এমনটা আশা করিনি’, একমাত্র মেসির ভোট পেয়ে মাজা
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৬৫ শিক্ষার্থী, ৫০ জনই ফেল করায় অধ্…
  • ০২ নভেম্বর ২০২৬
দারিদ্র্য হার মানাতে পারেনি রুকাইয়াকে, জিপিএ-৫ পেয়েও উচ্চশি…
  • ০২ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় থেকে ট্র্যাক্টর এনে বাণিজ্য মেলার স্টল ভেঙে দ…
  • ০২ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১
  • ০২ নভেম্বর ২০২৬
বিদ্যুৎ সরবরাহে করিডর চায় ভারত, সমান সুযোগ ও আঞ্চলিক গ্রিডে…
  • ০২ নভেম্বর ২০২৬