ডেথ ওভারে আরও ভালো করতে চান রিপন

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ PM
রিপন মণ্ডল

রিপন মণ্ডল © সংগৃহীত

নতুন বলে নিয়মিতই বল করেন রিপন মন্ডল। এবার ডেথ ওভারেও পারদর্শী হওয়ার চেষ্টায় তরুণ এই পেসার। স্বাভাবিকভাবেই তাই ইয়র্কার নিয়েও কাজ করছেন। ওয়ানডে ফরম্যাটে চলমান বিএসএলে মধ্যাঞ্চলের হয়ে খেলছেন তিনি। 

আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচে নামার আগে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। এ সময় তিনি জানান, ইয়র্কারে আরও ভালো করার চেষ্টা করছেন। দলের চাহিদা অনুযায়ী বোলিং করতে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

রিপনের ভাষ্য, 'যেহেতু ইয়র্কার মাশাআল্লাহ, ভালো যাচ্ছে, আমি চাচ্ছি এটাকে যেন আরও ভালো করতে পারি। ভালোর তো শেষ নেই। যখন ট্রাই করব না, আস্তে আস্তে হারিয়ে যাবে।'

ওয়ানডে ফরম্যাটের কথা মাথায় রেখে রিপনের মন্তব্য, 'ওয়ানডেতে ডেথ ওভারে বোলিং খুবই কার্যকরী। একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি চাই নতুন বলের পাশাপাশি মিডল ও ডেথ ওভার, সব জায়গায় অবদান রাখতে পারি। এজন্য ইয়র্কারের প্র্যাকটিস করছি।'

তাসকিন আহমেদের কাছ থেকে টিপস নেওয়া প্রসঙ্গে রিপন বলেন, 'তাসকিন (ভাই) বলেছিল, তুই এটা ট্রাই করতে পারিস। তোর বল কোন পজিশনে যাচ্ছে বা কীরকম মুভমেন্ট করছে, তা দেখতে পারবি। উনি যখন করেছে, আমিও ২-১টা বল করার চেষ্টা করেছি। ভিন্নধর্মী প্র্যাকটিস করতে পারলাম। খুবই ভালো। বোলিংয়ের সময় তাসকিনের (ভাই) কাছ থেকে অনেক টিপস নেওয়ার চেষ্টা করেছি।'

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬