রশিদের মাইলফলকের দিনে স্বস্তির জয় আফগানদের

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ PM
আফগানিস্তান দল

আফগানিস্তান দল © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হেরে সুপার এইটের আশা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল আফগানিস্তানের। তবে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে নতুন করে স্বপ্ন দেখছে রশিদ খানের দল। একই সঙ্গে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল আফগান অধিনায়কের বিশ্বরেকর্ডে। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে আমিরাত। ১৩ রানে ২ উইকেট হারানোর পর আলিশান শরাফু ও সোহাইব খান জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান। শরাফু ৪০ রান করে ফিরলেও ৪৮ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সোহাইব। এতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬০ রানের সংগ্রহ দাঁড় করায় আমিরাত।

আফগানদের হয়ে বল হাতে আগুন ঝরান আজমতউল্লাহ ওমরজাই। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। মুজিব উর রহমান নেন ২টি উইকেট, আর রশিদ খান পান ১টি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই গুরবাজকে হারালেও ইব্রাহিম জাদরান ৩৭ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংসে দলকে এগিয়ে নেন। পরে গুলবাদিন নাইব ও সেদিকুল্লাহ আতাল দ্রুত ফিরলে কিছুটা চাপ তৈরি হয়। তবে দারউইশ রাসুলির ৩৩ এবং শেষদিকে ওমরজাইয়ের অপরাজিত ৪০ রানে ১৯ দশমিক ২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে আফগানিস্তান।

বিএনপি মানুষের স্বার্থে ও মানবতার পক্ষে রাজনীতি করে : রিজভী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েই সরাসরি ইউএনও মুশফিক!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আসছে ৫০৪তম উপজেলা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চালু হলো আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট, দেশে এল ১ হাজার …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির পাঁচ উদ্ভাবন, নজর কাড়ছে গবেষকদের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যাপক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9