চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

০৪ জানুয়ারি ২০২৬, ০১:১৭ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬, ০১:২১ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মুস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশের লিগ পর্বের চারটি ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি উঠেছে। এর মধ্যেই আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।

প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি জাকের আলী অনিকের, সুযোগ মেলেনি মাহিদুল ইসলাম অঙ্কনেরও। তবে দলে রাখা হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে।

এদিকে বিপিএলের শুরুতেই ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে আলোচনায় উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত। বল হাতে প্রথম দুই ম্যাচে নজর কাড়িয়েছেন রিপন মন্ডল, আর অলরাউন্ড নৈপুণ্যে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন আলিস ইসলাম। এমন ভালো করা ক্রিকেটারদের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন নির্বাচকরা। সে কারণে ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনার সুযোগ থাকছে বিসিবির। তবে এরপর স্কোয়াডে পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।

বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।

শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬