আইপিএল নিলামে সর্বোচ্চ ক্যাটাগরিতে মোস্তাফিজ, আছেন সাকিবও

০২ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ PM
সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মিনি নিলামের জন্য এবার এক হাজারেরও বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্য রাখা হয়েছে ৪৫ জনের, যেখানে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানও রয়েছেন। আর অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি রুপি।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, মোট ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার এই নিলামে অংশ নেওয়ার জন্য নাম জমা দিয়েছেন। ৩০ নভেম্বর নিবন্ধনের সময়সীমা শেষ হলে আইপিএল কর্তৃপক্ষ সেই তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠায়।

এবারের মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য মোট ৭৭টি শূন্যস্থান আছে, এর মধ্যে ৩১টি বিদেশিদের জন্য। যেখানে সর্বোচ্চ ২৫ সদস্যের স্কোয়াড গঠন করা যাবে। 
এদিকে দলগুলোকে ৫ ডিসেম্বরের মধ্যে পছন্দের তালিকা জমা দিতে হবে, আর নিলাম হবে ১৬ ডিসেম্বর আবুধাবিতে।

সর্বোচ্চ দুই কোটি রুপির ভিত্তিমূল্যের তালিকায় ভারতীয় মাত্র দুজন ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণই। এছাড়া মোট ১৪টি দেশের খেলোয়াড় নিবন্ধন করেছেন, যার মধ্যে মালয়েশিয়ার তারকা বীরানদীপ সিংও আছেন।

আরও পড়ুন : বিশ্বকাপের আগে শেষ ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

অবশ্য অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন নিলামের বড় আকর্ষণ হতে পারেন, বিশেষ করে তাকে দলে নিতে আগ্রহী হতে পারে কলকাতা ও চেন্নাই। অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েল, মঈন আলী, কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসি এবার নিলামে নাম দেননি।

আইপিএলে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্রিকেটারদের নাম: রবি বিষ্ণই, ভেঙ্কটেশ আইয়ার, মুজিব উর রহমান, নবীন উল হক, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, স্টিভ স্মিথ, মুস্তাফিজুর রহমান, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, টম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, ড্যান লরেন্স, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, জেমি স্মিথ, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ও’রউর্ক, রচিন রবীন্দ্র, জেরাল্ড কোয়েটজি, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিখ নরকিয়া, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ডেভিড ভিসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাতিরানা, মাহিশ থিকশানা, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ।

চায়ের দোকানে কাজ, রিকশা চালিয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া কাউসার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9