আজই সিরিজ জিততে চায় বাংলাদেশ

০৩ অক্টোবর ২০২৫, ০২:৪২ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। রাত সাড়ে ৮ টায় শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এর আগে গতকাল প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

গতকাল বৃহস্পতিবার  ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও শেষদিকে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচে ফিফটি করেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। তবে ৯ রানের ব্যবধানে ৬ উইকেট পতনের কারণে কিছুটা দুশ্চিন্তায় পড়ে দল।

ম্যাচ শেষে অধিনায়ক জাকের আলী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এমন হতেই পারে। তারাও ভালো দল। তবে ছেলেদের চেষ্টায় আমি খুব খুশি। আমাদের উন্নতির জায়গা আছে ব্যাটিং-বোলিংয়ে। আজকের জয় আমাদের আত্মবিশ্বাস দেবে। কালই (আজ) দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাই।

 প্রথম দুই ম্যাচ টানা দুই দিনে হওয়ায় আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। জয় পেলে সিরিজ নিশ্চিত হবে, অন্যদিকে আফগানিস্তান সমতায় ফিরতে মরিয়া হয়ে নামবে মাঠে।

 তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ।

 

 

 

 

 

সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬