ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে কারা?

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে ওঠার সহজ সুযোগ পেয়েও তা লুফে নিতে পারেনি বাংলাদেশ। উল্টো, ভারতের সঙ্গে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এতে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচটি ‘অলিখিত’ সেমিফাইনাল হয়ে দাঁড়িয়েছে। তবে ফাইনালে ওঠার মিশনে সমীকরণ একদমই সহজ; জিতলেই ফাইনাল, আর পরাজয়ে হতাশার বিদায়।

এমন সমীকরণে টস জিতে আগে বোলিং করবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

আজও নেই মূল অধিনায়ক লিটন দাস। ভারতের বিপক্ষে একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিদ হাসান বাদ পড়েছেন। মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ দলে ফিরেছেন। অন্যদিকে পাকিস্তান দলে কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬