আজও খেলছেন না লিটন, একাদশে সোহান কি থাকছেন?

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ PM
লিটন দাস

লিটন দাস © ফাইল ছবি

লিটন দাসের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষেও সে দায়িত্ব নিয়েই মাঠে নামতে হতে পারে তাঁকে। কারণ চোট কাটিয়ে না ওঠায় এ ম্যাচেও খেলছেন না লিটন। তবে দুবাইয়ে আজ খেলার সম্ভাবনা আছে নুরুল হাসানের।

শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম দুই ম্যাচে দলে ছিলেন না নুরুল হাসান। তাঁকে না খেলানোয় নানারকম সমালোচনাও হচ্ছে টিম ম্যানেজমেন্টের। তবে বাস্তবতা হলো নুরুল গত দুই ম্যাচে খেলেননি ডান হাতের চোটের কারণে। হাতে প্রচণ্ড ব্যথাও নাকি অনুভব করছিলেন তিনি। সূত্র জানিয়েছে, চিকিৎসা নিয়ে এখন কিছুটা ভালো বোধ করছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ম্যাচের আগে অবস্থার আর অবনতি না হলে নুরুলের আজ পাকিস্তানের বিপক্ষে খেলার কথা।

সূত্র জানায়, নিয়মিত অধিনায়ক লিটন দাস যে খেলছেন না, সেটি পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে। সে ক্ষেত্রে আজও অধিনায়কত্ব করবেন জাকের আলী। তবে শেষপর্যন্ত লিটন দাসের জন্য অপেক্ষা করবে দল। 

উল্লেখ্য, ভারত ম্যাচের দুই দিন আগে ব্যাটিং অনুশীলনের সময় কোমরে ব্যথা পান লিটন। এরপর আর অনুশীলন করেননি তিনি।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬