চ্যালেঞ্জিং লক্ষ্য পেল বাংলাদেশ

১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ AM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের যাত্রাটা ভালো হয়নি হংকংয়ের। প্রথম ম্যাচে আফগানদের সঙ্গে হেরেছে তারা। আসরে টিকে থাকার ম্যাচে বাংলাদেশের সঙ্গেও শুরুর দিকে চাপে পড়েছিল দলটি। তবে অভিজ্ঞ নিজাকাত এবং অধিনায়ক মর্তুজার দায়িত্বশীল ইনিংসে টাইগারদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে হংকং।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শেখ জায়েদ স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানের সংগ্রহ পেয়েছে হংকং। দলের হয়ে এক ছক্কা আর দুই চারে ৪০ বলে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান।

ফিল্ডিংয়ে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। নিজের প্রথম ওভারেই সাফল্য এনে দেন তাসকিন। ডানহাতি এই পেসারের খাটো লেংথ ডেলিভারিতে সোজা ব্যাটে খেলতে চেয়েছিলেন অংশুমান রাঠ। তবে ব্যাট ছুঁয়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে চলে যায় বল। রিভিউ নিয়ে তাকে ফেরায় বাংলাদেশ।

পঞ্চম ওভারের চতুর্থ বলে বাবরের স্ট্যাম্প উপড়ে লাল-সবুজ শিবিরে দ্বিতীয় সাফল্য এনে দেন তানজিম। দুর্দান্ত এক ডেলিভারিতে বাবরকে বোল্ড করেন এই পেসার। ১২ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটার।

দুর্দান্তই খেলছিলেন জিশান আলী। তবে তানজিমের করা দ্বাদশ ওভারের প্রথম দুই বলে রান নিতে ব্যর্থ ছিলেন জিশান। তৃতীয় বলে জায়গা করে নিয়ে উড়িয়ে মেরেছিলেন। টাইমিংয়ে গড়বড় হওয়ায়, তা ক্যাচ উঠে যায়। মিডউইকেট থেকে অনেকেটা পেছনে দৌড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন দ্য ফিজ। ৩৪ বলে ৩০ রান করা জিশানের বিদায়ে ভাঙে ৪১ রানের জুটি।

দলীয় ৭১ রানে তৃতীয় উইকেট হারানোর পর জুটি বেঁধেছিলেন নিজাকাত ও ইয়াসিম। তবে ৩৪ বলে ৪৬ রান যোগ করার পর রানআউটের ফাঁদে পড়েন ইয়াসিম (১৯ বলে ২৮ রান)।

ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয় বলে রিশাদকে ছক্কা হাঁকানোর পর পঞ্চম বলে তানজিমকে ক্যাচ দিয়ে ফেরেন ৪০ বলে ৪২ রান করা নিজাকাত। পরের বলেই কিঞ্চিত শাহকে এলবিডব্লু'র ফাঁদে ফেলেন রিশাদ। 

আগের ওভারে জোড়া উইকেট তুলে নেওয়ার পর শেষ ওভারের দ্বিতীয় বলে এজাজ খানকে জাকের আলীর ক্যাচ বানান তাসকিন আহমেদ। এতে ৪ বলে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা।

বাংলাদেশের হয়ে তানজিম ও রিশাদ ছাড়া জোড়া উইকেটের দেখা পেয়েছেন তাসকিন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9