চতুর্থবারের মত আইসিসির মাস সেরা গিল

১৩ আগস্ট ২০২৫, ০১:০২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
শুভমান গিল

শুভমান গিল © সংগৃহীত

চতুর্থবারের মত আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে মাস সেরা হলেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল।

ইংল্যান্ডের বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার ওয়াইন মুল্ডারকে পেছনে ফেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ-এ জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গিল।

মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে গেল মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

এদিকে নারীদের ক্রিকেটে সেরা হয়েছেন ইংল্যান্ডের সোপিয়া ডাঙ্কলি। সেরা হবার দৌড়ে সোপিয়ার সাথে ছিলেন স্বদেশি সোপিয়া একলেস্টন ও আয়ারল্যান্ডের গাবি লুইস। 

জুলাই মাসে তিনটি টেস্ট খেলেছেন গিল। ইংল্যান্ড সফরে ওই তিন টেস্টের ৬ ইনিংসে একটি ডাবল ও দুটি সেঞ্চুরিতে ৯৪ দশমিক ৫০ গড়ে ৫৬৭ রান করেছেন গিল। এ সময় বেশ কিছু নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি। তাই আইসিসি মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন গিল।

এই সিরিজ দিয়ে টেস্ট ফরম্যাটে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয় গিলের।  চতুর্থবারের মত মাস সেরা খেলোয়াড় হতে পেয়ে উচ্ছসিত গিল বলেন, ‘জুলাই মাসের আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হতে পেরে আমি ভাল অনুভব করছি। এবার এই মাস সেরা অ্যাওয়ার্ডের গুরুত্ব অনেক বেশি। কারণ অধিনায়ক হিসেবে আমার প্রথম টেস্ট সিরিজে ব্যাট হাতে ভাল পারফরমেন্সের কারণেই এই অ্যাওয়ার্ড পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘বার্মিংহামের ডাবল-সেঞ্চুরি আমি চিরকাল মনে রাখব এবং ইংল্যান্ড সফরে ঐ ইনিংসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল।’

এর আগে এ বছরের ফেব্রুয়ারি এবং ২০২৩ সালের জানুয়ারী ও সেপ্টেম্বর মাসে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন গিল।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9