ব্যাংকে আটকে থাকা টাকা নিয়ে যা বলছে বিসিবি

১০ আগস্ট ২০২৫, ০৯:৪১ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাকাউন্টগুলোতে জমা আছে প্রায় হাজার কোটি টাকা, এই তথ্য দেশের সব ক্রীড়াপ্রেমীরই জানা। তবে সাম্প্রতিক সময়ে সবুজ তালিকায় থাকা একটি ব্যাংক থেকে সেই টাকা তুলতে পারছে না দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। 

জানা গেছে, ওই ব্যাংকে ৫৮ কোটি টাকা রেখেছিলেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। এর মধ্যে ২ কোটি টাকা তোলার চেষ্টায় সফল হয়নি বিসিবি।

মূলত বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নির্দেশে পরীক্ষামূলকভাবে দুই কোটি টাকা তোলার চেষ্টা করেছিল দেশের ক্রিকেটের এই অভিভাবক সংস্থাটি। শনিবার (৯ আগস্ট) বোর্ড সভা শেষে পরিচালক ইফতেখার রহমান মিঠু ও নাজমুল আবেদীন ফাহিমও এই বিষয়ে স্পষ্ট কোনো কিছু জানাতে পারেননি।

মিঠুর ভাষ্যমতে, ‘এই বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। বিস্তারিত জেনে তারপর বলতে হবে। ফিন্যান্স বিভাগের সঙ্গে আলোচনা করে বিষয়টি পরিষ্কার করব। আর যেহেতু এই বিষয়টি নিয়ে কথা উঠেছে, আমরা চেষ্টা করব এটি পরিষ্কার করার জন্য।’

নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘আমি যদিও ফিন্যান্স বিভাগের কেউ নই, তবু বিষয়টি অবশ্যই আলোচনায় আসবে। যদি ঘটনা সত্য হয়ে থাকে, তাহলে আমাদের করণীয় আছে।’

এদিকে হঠাৎ করেই নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। 

এ প্রসঙ্গে ফাহিমের ভাষ্য, ‘বিষয়টি এখানে আলোচনা করতে চাই না। আমরা দায়িত্ব নিয়ে এখানে এসেছি ক্রিকেট যেন ভালোভাবে চলে, সেই চেষ্টা করছি স্বচ্ছতা ও সততার সঙ্গে। কে কী বলল বা ভাবল, আমি তা নিয়ে চিন্তিত নই। কাজ করার সুযোগ থাকলে আমি আমার মতো করেই করব।’

ট্যাগ: বিসিবি
ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • ১৯ আগস্ট ২০২৬
বদলে যাচ্ছে ঢাকা মেডিকেলের চিত্র, একনেকে ১১৫৫ কোটি টাকার মা…
  • ১৯ আগস্ট ২০২৬
নয় মাস পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন ইমর…
  • ১৯ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে লিফট নষ্ট, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষ…
  • ১৯ আগস্ট ২০২৬
১৫ আগস্টের পরিকল্পনা: গ্রেপ্তার ৫২ জনের ১৫ জন রিমান্ডে
  • ১৯ আগস্ট ২০২৬
নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ মিলল খালে
  • ১৯ আগস্ট ২০২৬