এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

০২ আগস্ট ২০২৫, ১০:১৭ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৮:৫৮ PM
এশিয়া কাপ ট্রফি

এশিয়া কাপ ট্রফি © সংগৃহীত

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে এশিয়া কাপের এবারের আসরের পর্দা নামবে, এটা আগেই জানানো হয়েছিল। এবার ভেন্যুও প্রকাশ করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংযুক্ত আরব আমিরাতের দুই শহর আবুধাবি ও দুবাইতে হবে এবারের পুরো টুর্নামেন্ট। আর দুবাইতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে গড়াবে এশিয়া কাপ। মর্যাদাসম্পন্ন এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান— মোট ৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

দলগুলোকে দুটি গ্রুপে ভাগ হয়েছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং রয়েছে। এই গ্রুপের সবকটি ম্যাচই আবুধাবিতে হবে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা আর ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান রয়েছে। দুবাইয়ে হবে ভারতের ম্যাচগুলো। ১০ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ম্যান ইন ব্লুরা। এছাড়া ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ গড়াবে এবং ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

প্রথম রাউন্ড শেষে দুটি গ্রুপ থেকে সেরা দুটি দল সুপার ফোরে উঠবে। ২০ সেপ্টেম্বর এই পর্ব শুরু হবে। আর ২৮ সেপ্টেম্বর দুবাইয়ের মাঠেই ফাইনাল হবে।

ভারতেই ২০২৫ এশিয়া কাপ হওয়ার কথা ছিল। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের জেরে ভারতে খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তান। ফলে, নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হয়।

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার
  • ০৭ অক্টোবর ২০২৬
অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬