কোচিংয়ে সাবেকদের আগ্রহ, তৃণমূলে বদলের স্বপ্ন বিসিবির

০২ আগস্ট ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৭:২২ PM
লেভেল-১ কোচিং কর্মশালা

লেভেল-১ কোচিং কর্মশালা © বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের মধ্যে অনেকেই এখন কোচিংয়ে ঝুঁকছেন। অবসরের পর রাজিন সালেহ, মোহাম্মদ রফিক, নাজমুল হোসেনরা ইতোমধ্যেই নাম লিখিয়েছেন কোচিং পেশায়। আরও অনেক সাবেক ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেটের সঙ্গে কাজ করছেন।

সম্প্রতি তিনদিনের লেভেল-১ কোচিং কর্মশালার আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে কোচিং দক্ষতা বাড়ানোর জন্য সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন ক্রিকেট সংস্থার অনেকেই আগ্রহ দেখিয়েছেন। এ নিয়ে নিজেদের সন্তুষ্টির কথাও জানিয়েছেন গেম ডেভেলপমেন্ট বিভাগের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার সুমন। তার মতে, এতে দেশের ক্রিকেটই লাভবান হবে।

শনিবার (২ আগস্ট) মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে তিনদিনের ‘লেভেল-এ’ কোচিং কোর্সের দ্বিতীয় দিন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

যেখানে বাশার বলেন, ‘ক্রিকেটকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, শুধু ক্রিকেট খেলাই যথেষ্ট নয়। ক্রিকেট সম্পর্কে জানা এবং পড়াও খুবই গুরুত্বপূর্ণ। যারা এখানে এসেছেন (কোর্স করতে) তারা আসলে তৃণমূল পর্যায়ে কাজ করেন। আমরা যদি তাদের যথাযথ প্রশিক্ষণ দিতে পারি, তাদের একটু আপগ্রেড করতে পারি, তাহলে দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভাল হবে।’ 

সাবেক এই অধিনায়ক এ-ও জানান, ভবিষ্যতে এই ধরনের সেমিনার বিসিবি আরও আয়োজন করবে ও কোচিং পেশায় সাবেক ক্রিকেটারদের আগ্রহ লক্ষণীয় ছিল। 

বাশারের ভাষ্যমতে, ‘যখন দেশের সাবেক ক্রিকেটাররা কোচিংকে পেশা হিসেবে গ্রহণ করবে, তখন এটি দেশকে ক্রিকেটপ্রেমী জাতি হিসেবে আরও উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। মানসম্মত কোচিং খুবই গুরুত্বপূর্ণ। আমি আগে আমাদের এত ক্রিকেটারদের কোচিংয়ে আসতে দেখিনি।’

তিনি আরও বলেন, ‘আসলে, ৫/১০ বছর আগে আমিও কোচিংয়ে আসতে চাইতাম না। এখন আমি অনেককেই দেখছি যারা প্রথম শ্রেণীর ক্যারিয়ার শেষ করার পর কোচিংয়ে আসতে চায়।’

বিসিবি তাদের পাশে থাকবে এবং সময়পোযোগী সিদ্ধান্ত নিয়ে তাদেরকে সামনে এগিয়ে নেবে বলে আশ্বস্ত করেন বাশার। তিনি বলেন, ‘লেভেল-১ কোর্সের জন্য অনেক সিভি জমা দেওয়া হয়েছে। যার অর্থ প্রথম শ্রেণীর খেলোয়াড়রা যারা এখনও খেলছেন বা আরও দুই বছর খেলবেন, তারা কোচিংয়ে আসতে চান। আমরা যদি ভালো কোচ তৈরি করতে পারি, তাহলে অবশ্যই বিদেশ থেকে তাদের ডাক আসবে।’

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬