ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের

০২ আগস্ট ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৬:৩৭ PM
পাকিস্তান দল

পাকিস্তান দল © সংগৃহীত

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান।

এবার ওই সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। সিরিজের সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এদিকে ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হবে এশিয়া কাপের ১৭তম আসর। ওই আসরের জন্য প্রস্তুতির সেরা মঞ্চ পেতে যাচ্ছে পাকিস্তান, আরব আমিরাত ও আফগানিস্তান। সিরিজ শেষ হবার একদিন পরই এশিয়া কাপ খেলতে নামবে দলগুলো। 

মূলত চলতি মাসে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তান ও আফগানিস্তানের। দ্বিপাক্ষীক সিরিজ না খেলে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

আগামী ২৯ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে দু’বার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দু’দল ফাইনাল খেলবে।

ত্রিদেশীয় সিরিজের সূচি:
২৯ আগস্ট: পাকিস্তান-আফগানিস্তান
৩০ আগস্ট: পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত
১ সেপ্টেম্বর: আফগানিস্তান-আরব আমিরাত
২ সেপ্টেম্বর: পাকিস্তান-আফগানিস্তান
৪ সেপ্টেম্বর: পাকিস্তান-আরব আমিরাত
৫ সেপ্টেম্বর: আফগানিস্তান-আরব আমিরাত
৭ সেপ্টেম্বর: ফাইনাল

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার
  • ০৭ অক্টোবর ২০২৬
অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬