আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ

১০ মে ২০২৫, ১২:৫৮ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৪:৩৬ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে নির্ধারিত সূচি অনুযায়ীই সংযুক্ত আরব আমিরাত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। 

শনিবার (১০ মে) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ এবং পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য পূর্ব নির্ধারিত সূচিতেই সংযুক্ত আরব আমিরাত সফর করবে বাংলাদেশ।’

সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দুটি ম্যাচ হবার কথা। তবে পাকিস্তানে চলমান পরিস্থিতির কারণে এই সফর নিয়েও শঙ্কা জেগেছিল। যদিও বিসিবির দাবি, আসন্ন পাকিস্তান সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা চলমান।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবি ফের জোর দিয়ে জানাচ্ছে, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বদা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে সফর সংক্রান্ত সব সিদ্ধান্তই সতর্কতার সঙ্গে নেওয়া হবে; যাতে দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করা হয়।’

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬