বাংলাদেশকে ‘হারাতে’ কোচ নিয়োগ দিল হংকং

২৮ জুলাই ২০২৫, ০৮:০৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৪:২০ PM
বাংলাদেশ-হংকং ম্যাচ

বাংলাদেশ-হংকং ম্যাচ © সংগৃহীত

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে হংকংয়ের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে হংকং। ফলে, কঠিন পরীক্ষার জন্য আগে থেকেই প্রস্তুত হচ্ছে দেশটি। এবার ভালো ক্রিকেট খেলার লক্ষ্যে নতুন করে কোচ নিয়োগ দিল হংকং। 

এশিয়া কাপ শুরুর দেড় মাস আগে লঙ্কান সাবেক ক্রিকেটার কুশল সিলভাকে নিয়োগ দিয়েছে হংকং। সোমবার (২৮ জুলাই) এক বিবৃতিতে নতুন কোচ নিয়োগের বিষয়টি জানিয়েছে হংকং।

২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৩৯ টেস্ট খেলেছেন সিলভা। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০১৯ সাল থেকে শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় কোচিং করিয়েছেন সিলভা। প্রথমবারের মত আন্তর্জাতিক অঙ্গনে কোচের দায়িত্ব পেলেন ৩৯ বছর বয়সী সিলভা। 

প্রথম শ্রেণির ক্রিকেটে ২০৯ ম্যাচ খেলে ৪১ সেঞ্চুরি ও ৫৪ হাফ-সেঞ্চুরিতে ১৩ হাজার ৯৩২ রান করেছেন উইকেটরক্ষক-ওপেনার ব্যাটার সিলভা।

হংকং ক্রিকেট দলের দায়িত্ব পেয়ে উচ্ছসিত সিলভা। তিনি বলেন, ‘দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে শক্তিশালী ওয়ার্ক অ্যাথিক্স ও জয়ের মানসিকতা তৈরি করাই আমার লক্ষ্য থাকবে। পাশাপাশি প্রতিভা খুঁজে বের করা ও তাদের পরিচর্যা করে উন্নতি চালু রাখতে চাই।’ 

সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে হংকং। ফাইনালে মালয়েশিয়ার কাছে ১০ উইকেটে হারে তারা।

‘সঠিক তথ্যের অভাব, অসচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বিদেশে গিয়ে বিপদে…
  • ২৭ আগস্ট ২০২৬
বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৩.৭৪ শতাংশ
  • ২৭ আগস্ট ২০২৬
নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসার দুই শিক্ষার্থীর ম…
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা, উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার প্রস্তাব দিল…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রতিশ্রুতির ভারে জাকসু, সাড়ে ১১ মাসে বাস্তবায়ন কতটুকু?
  • ২৭ আগস্ট ২০২৬
পিএইচডিতে ফেলোশিপ দিচ্ছে হংকং
  • ২৭ আগস্ট ২০২৬