শরীফুল নেই, আছেন তাসকিন, যেমন হলো একাদশ

২০ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৬:২৯ PM
দুই দলের দুই অধিনায়ক

দুই দলের দুই অধিনায়ক © ফাইল ফটো

টি-টোয়েন্টি ফরম্যাটের সাফল্য ধরে রাখার লক্ষ্য নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জিততে মরিয়া টাইগাররা। নিয়মিত অধিনায়ক হওয়ার পর টানা ১০ ম্যাচ খেলে ফেললেন লিটন দাস। এর তিনটি সিরিজে টানা ৯টি ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি তার। এবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দশম ম্যাচে এসে টস জিতেছেন তিনি। এরপর শুরুতে দ্য গ্রিন ম্যানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার দলপতি।  অর্থাৎ আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। 

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টিতে খেলা দলের শরীফুল ইসলাম নেই আজকের একাদশে। তার বদলে দলে ঢুকেছেন আরেক পেসার তাসকিন আহমেদ।

১ম টি–টোয়েন্টির বাংলাদেশ দল
তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ট্যাগ: ক্রিকেট
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬