পাকিস্তান সিরিজের আগে যে কারণে অনুশীলন বাতিল বাংলাদেশের

১৮ জুলাই ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৬:২৭ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জিতে বৃহস্পতিবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ। তবে দেশে ফিরেও বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। আগামী ২০ জুলাই ঘরের মাঠে শুরু হচ্ছে পাকিস্তান সিরিজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামেই হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ।

এই সিরিজকে সামনে রেখে আজ (১৮ জুলাই) বেলা ২টা থেকে অনুশীলনের কথা ছিল বাংলাদেশের। তবে হঠাৎ করেই পূর্বনির্ধারিত এই অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত মিরপুরে অনুশীলন করছে সফরকারীরা।

বিসিবি সূত্র জানায়, ক্রিকেটারদের বিশ্রাম দিতেই বাতিল করা হয়েছে অনুশীলন। তবে কেউ চাইলে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারবেন।

এদিকে ঐচ্ছিক অনুশীলন করতে কেবল ওপেনার নাঈম শেখ হোম অব ক্রিকেটে হাজির হয়েছিলেন। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পেলেও দাপুটে ব্যাটিং করতে পারেননি তিনি। উল্টো ২৯ বলে ৩২ রানের ইনিংস খেলে সমালোচনায় পড়েন এই ওপেনার। এবার তাই দ্য গ্রিন ম্যানদের বিপক্ষে নামার আগে মিরপুরে একাই ঘাম ঝরাচ্ছেন এই ব্যাটার।

অন্যদিকে নাঈমের একাকী অনুশীলনে কোনো কোচও উপস্থিত ছিলেন না। ক্রিকেটারদের মত কোটিং স্টাফের সদস্যরাও বিশ্রাম নিচ্ছেন। তবে শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় লাল-সবুজের প্রতিনিধিদের প্রস্তুতি শুরু হবে। 

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ১৯ হারের বিপরীতে কেবল তিনবার জিতেছে টাইগাররা। গেল মে মাসে দ্য গ্রিন ম্যানদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে লিটন দাসের দল। এবার ঘরের মাঠে তাই প্রতিশোধ নেওয়ার পালা।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9