সাকিবদের বিদায় করে ফাইনালে যাদের পেল রংপুর

১৭ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০২:১২ PM
রংপুর রাইডার্স

রংপুর রাইডার্স © সংগৃহীত

সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালসকে হারিয়ে আগেই গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের ফাইনাল নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। এবার শিরোপা নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষও পেল নুরুল হাসান সোহানের দল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে হোবার্ট হ্যারিকেন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে ১৬ দশমিক ১ ওভারে ১২৫ রানেই গুঁটিয়ে যায় হোবার্ট। ২ ছক্কা আর এক চারে দলটির হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন।

গায়ানার হয়ে গুদাকেশ মোটি তিনটি এবং মঈন আলি ও ইমরান তাহির দুটি করে উইকেট নেন।

মামুলি লক্ষ্য তাড়ায় নেমে কিছুটা রয়েসয়ে খেলতে থাকে গায়ানা। ৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে মাত্র ৪৩ রান স্কোরবোর্ডে জমা করেছিল দলটি। তবে ইনিংসের দশম ওভারে শিমরন হেটমায়ারের তাণ্ডবে সবকিছু রীতিমত লন্ডভন্ড হয়ে যায় হোবার্টের।

অর্থোডক্স স্পিনার অ্যালেনের করা ওভারটিতে ৫ ছক্কা হাঁকান ক্যারিবিয়ান এই ব্যাটার। বাকি বলটি থেকে দৌড়ে ২ রান নেন। এতে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় গায়ানা। শেষমেশ ১৬ দশমিক ৩ ওভারে জয়ের বন্দরে নোঙ্গর করে গায়ানা। ১০ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন হেটমায়ার। এছাড়া ৩৬ বলে ৩০ রান করেন মঈন আলি।

আসরের ফাইনালে আগামী শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় মুখোমুখি হবে দল দুটি। তবে লিগ পর্বে এখনও একটি ম্যাচ বাকি রংপুরের। আজ রাত ৮টায় সেন্ট্রাল ডিস্ট্রিকসের বিপক্ষে লিপ পর্বের শেষ ম্যাচটি খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9