বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

১৫ জুলাই ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৭:৫৮ AM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও দেশটির ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। 

মঙ্গলবার (১৫ জুলাই) নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টে অংশ নেওয়া ৮ দলই প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। তবে অস্ট্রেলিয়া বাদে বাকি ৭ দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। এক ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সারবে অজিরা। 

আগামী ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচগুলো। প্রস্তুতি ম্যাচের প্রথম দিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া ২৭ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। 

এর আগে, গত জুনে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের সূচি প্রকাশ করে আইসিসি। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে বৈশ্বিক এই মহারণ। ২ অক্টোবর শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। 

২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় ভারত। এছাড়া বাকি পাঁচ দল হল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বের খেলার টিকেট পায় বাংলাদেশ ও পাকিস্তান। 

৮ দলের এই প্রতিযোগিতা হাইব্রিড মডেলে হবে। লিগ পর্বে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত মূল আয়োজক হলেও, শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 

নারী ওয়ানডে বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচের সূচি: 

২৫ সেপ্টেম্বর: ভারত-ইংল্যান্ড, ব্যাঙ্গালুরু 
২৫ সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড, ব্যাঙ্গালুরু
২৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা-পাকিস্তান, কলম্বো
২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’, কলম্বো
২৭ সেপ্টেম্বর : অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ব্যাঙ্গালুরু 
২৭ সেপ্টেম্বর : ভারত-নিউজিল্যান্ড, ব্যাঙ্গালুরু
২৭ সেপ্টেম্বর : বাংলাদেশ-শ্রীলঙ্কা, কলম্বো
২৮ সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকা-ভারত ‘এ’, ব্যাঙ্গালুরু 
২৮ সেপ্টেম্বর : পাকিস্তান-শ্রীলঙ্কা ‘এ’, কলম্বো

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬