শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি

১৫ জুলাই ২০২৫, ০৪:১৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৫:২৬ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগামী ২০ জুলাই শুরু হতে যাচ্ছে। এই সিরিজ উপলক্ষ্যে আজ (১৫ জুলাই) থেকে টিকিট বিক্রি শুরু হচ্ছে। যেখানে টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা ধরা হয়েছে।

এই টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। আর ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে খেলা দেখতে সবচেয়ে বেশি টাকা গুনতে হবে। এক্ষেত্রে ম্যাচ প্রতি ৩ হাজার ৫০০ টাকা খরচ হবে।

এবার শতভাগ অনলাইনে টিকিটের ব্যবস্থা রেখেছে বিসিবি। নির্ধারিত ওয়েবসাইটে টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। দর্শকরা টিকিট প্রিন্ট করে আনার পাশাপাশি মোবাইলে দেখিয়েও ঢুকতে পারবেন।

এ প্রসঙ্গে বিসিবি পরিচালক মাহবুব আনাম জানিয়েছিলেন, এবার মাঠে প্রবেশের জন্য প্রিন্টেড কপি সঙ্গে আনতে হবে না। মোবাইলে ই-টিকিট দেখালেই প্রবেশ করা যাবে মাঠে। টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া এবার থেকে অনলাইনভিত্তিক, ব্যাংক থেকে সরাসরি বিক্রির ব্যবস্থা রাখা হয়নি।

একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। ফলে, লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার ঝামেলায় পরতে হবে না ক্রিকেট-ভক্তদের। এদিকে, জুলাই আন্দোলনের সম্মানে ব্লক-৩৬ এর ১০০টি টিকিট জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের ফান্ডে দেবে বিসিবি।

উল্লেখ্য, আগামী ২০, ২২ ও ২৪ জুলাই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য

ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৪০০ টাকা

নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা

ক্লাব হাউস (সাউথ-শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার): ৮০০ টাকা

ক্লাব হাউস (নর্থ-শহীদ জুয়েল স্ট্যান্ড): ৮০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ-মিডিয়া ব্লক): ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ-কর্পোরেট ব্লক): ১৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার): ২৫০০ টাকা

ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ-কর্পোরেট ব্লক): ৩৫০০ টাকা

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬