দুঃসংবাদ পেল ভারত

১৪ জুলাই ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৭:২১ PM
ভারত দল

ভারত দল © সংগৃহীত

আইসিসির আচরণবিধি ভঙের কারণে জরিমানার কবলে পড়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। লর্ডসে চলমান সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে ওপেনার বেন ডাকেটকে আউটের পর মাত্রাতিরিক্ত উদযাপন ও ধাক্কা দেওয়ার কারণে শাস্তি পেয়েছেন তিনি।

আইসিসির আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও সিরাজের নামের পাশে যুক্ত হয়েছে। গেল ২৪ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন এই ডান-হাতি পেসার।

তবে ২৪ মাসের মধ্যে চার বা তা বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার কবলে পড়বেন তিনি। ৪ ডিমেরিট পয়েন্ট হলেই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।  

যে কারণে কোড অব কন্ডাক্ট ভঙ্গ হবে, সে প্রসঙ্গে আইসিসির আচরণবিধির ২.৫ ধারায় বলা আছে, ‘যেকোনো ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা, যা ব্যাটারের প্রতি অবমাননাকর বা উত্তেজক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।’

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি সিরাজের। 

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950