স্থানীয় কোচদের অভিজ্ঞতা কাজে লাগাতে যে উদ্যোগ বিসিবির

১৪ জুলাই ২০২৫, ০৮:২১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৪৮ PM
দেশি কোচদের সঙ্গে বৈঠক করলেন বিসিবি সভাপতি

দেশি কোচদের সঙ্গে বৈঠক করলেন বিসিবি সভাপতি © সংগৃহীত

বর্তমানে জাতীয় ক্রিকেট দলের সহকারী প্রধান কোচ হিসেবে কাজ করছেন মোহাম্মদ সালাউদ্দিন। লাল-সবুজ শিবিরে তিনিই একমাত্র দেশি কোচ, বাকিরা সবাই বিদেশি। তবে সম্প্রতি দেশি কোচদের মানোন্নয়নে জোর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১৪ জুলাই) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দেশি কোচদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই মিটিংয়ে হাই-পারফরম্যান্স এবং বাংলাদেশ টাইগার্সের কোচিং স্টাফের সদস্যরাও উপস্থিত ছিলেন। সবমিলিয়ে প্রায় ১০ জনের মত কোচিং স্টাফের সদস্য সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনামরাও ছিলেন।

এ প্রসঙ্গে কোচ মিজানুর রহমান বাবুল বলেন, 'এটা মতবিনিময় সবার মতো হয়েছে। আমরা দেশি কোচ ৮ থেকে ১০ জনের মতো উপস্থিত ছিলাম। সেখানে আসলে এইচপি বা টাইগার্সের যে সকল কোচ বা ফিজিও আছেন তারা উপস্থিত ছিলেন।'

তিনি আরও বলছিলেন, 'বিসিবি সভাপতির অনেকের সাথে অনেকদিন দেখা হয় না, সেটার জন্য বসেছিলেন। এতদিন আইসিসিতে কাজ করেছিলেন, সেটাই আমাদের সাথে শেয়ার করছিলেন। কীভাবে কাজ করেছিলেন, কোন স্টাইলে কাজ করেছিলেন। কীভাবে আরও উন্নতি করা যায়, সে বিষয়ে বলছিলেন।'

আরেক কোচ তালহা জুবায়ের জানান, 'আমরা আজ বসেছিলাম। বিসিবি সভাপতি কোচিংয়ের উন্নতির কথা জানিয়েছেন। আর উন্নয়নের জন্য যে ফ্যাসিলিটিজ প্রয়োজন, সেটাও নিশ্চিত করতে রাজি হয়েছেন। আমাদের চাওয়া পাওয়ার কথাও জানিয়েছি। দেশের সব জায়গার কোচদের চেইন অব কমান্ডের কথাও জানিয়েছি আমরা।'

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬