হৃদয়ের পর ফিরলেন মিরাজও, বিপদে বাংলাদেশ

১৩ জুলাই ২০২৫, ০৮:৩৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৯:১৩ PM
তাওহীদ হৃদয়

তাওহীদ হৃদয় © সংগৃহীত

লিটন-হৃদয়ের জুটিতে আশা দেখতে শুরু করছিল বাংলাদেশ। জুটির ফিফটি পেরিয়েও গিয়েছিল। কিন্তু দলীয় ৭৬ রানে হৃদয়ের বিদায়ে ভাঙে এই জুটি। বিনুরা ফার্নান্দোর বলে কুশল পেরেরার হাতে ক্যাচ দিয়ে ২৫ বলে ৩১ রান করে ফেরেন মিডল-অর্ডার এই ব্যাটার।

এরপর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজও দুই বল পরই আউট হয়ে গেছেন। মাত্র ১ রান করেছেন এই অলরাউন্ডার। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৮০ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে লিটনের সঙ্গী শামীম।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে থুসারার বলে বোল্ড হন পারভেজ হোসেন ইমন। তিন বল মোকাবিলায়ও রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার।

পরের ওভারেই আরেক ওপেনার তানজিদকে হারায় সফরকারীরা। ফার্নান্দোর বলে পেরেরার তালুবন্দি হয়ে ৮ বলে ৫ রান করে ফেরেন তিনি।

 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬