জাতীয় দল থেকে দূরে, তবু আলোচনার কেন্দ্রেই সাকিব

১২ জুলাই ২০২৫, ০৭:৩৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৬ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে পরাজয় দেখে বাংলাদেশ। একই দিনে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক রাঙান সাকিব আল হাসান। 

ব্যাটে-বলে তার অনবদ্য পারফরম্যান্সে সেন্ট্রাল ডিসট্রিক্টসকে ২২ রানে হারায় দুবাই। ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের ইনিংসের পাশাপাশি ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট নেন সাকিব। 

এদিকে ফ্র্যাঞ্চাইজি লিগে সরব উপস্থিতি থাকলেও প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব। অনেকে লাল-সবুজের জার্সিতে তার শেষও দেখে ফেলেছেন। অবশ্য বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানালেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা।

শনিবার (১২ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে...।’

সাকিবের ফেরা নিয়ে তিনি বলেন, ‘আগে কীভাবে চলেছে জানি না, কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।’ 

 

যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারির রুটিন প্রকাশ, পরীক্ষা হবে দেশের ৬৪ কেন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950