বিসিবির কোচিং প্যানেলে যোগ দিলেন সাবেক ক্রিকেটার

০৩ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৩৪ PM
মোহাম্মদ নাজিমউদ্দিন

মোহাম্মদ নাজিমউদ্দিন © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচিং প্যানেলে এবার যুক্ত হলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ নাজিমউদ্দিন। গত কয়েক বছর ধরেই কোচিংয়ে জড়িত সবশেষ ২০১২ সালে লাল-সবুজের জার্সিতে খেলা এই ডানহাতি ব্যাটার। চট্টগ্রাম বিভাগের হয়ে বয়সভিত্তিক দলে কাজ করবেন তিনি। বৃহস্পতিবার (৩ জুলাই) চিঠিও হাতে পেয়েছেন তিনি।

সাবেক এই ক্রিকেটার জানান, 'হ্যাঁ কোচ হিসেবে জয়েন করেছি, চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক দলের। যখন কন্ডিশনিং ক্যাম্প বা অন্য কিছু হবে, তখন সেখানে কাজ করব। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা রয়েছে অর্ধেক আমি এবং অর্ধেক মুমিন (ভাই) করবেন।'

কাজের পরিধি নিয়ে তার ভাষ্য, 'এখন দেখি আমাদের কাজ থাকবে অনূর্ধ্ব-১৪, অনুর্ধ্ব-১৬ ক্রিকেটারদের বাছাই করা। আমার অধীনে যে জেলাগুলো থাকবে, সেখানে আমি প্রধান কোচ থাকব। নোবেলের (ভাই) জায়গায় মূলত আমি জয়েন করেছি।'

নাজিমউদ্দিন জানান, 'হ্যাঁ অবশ্যই বিসিবিতে কাজ করার লক্ষ্য তো প্রত্যেকটা কোচের থাকে। আমারও তেমনটাই ছিল, দেশের জন্য কাজ করবো। বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করব। আমি একজন সাবেক ক্রিকেটার এখন কোচিংয়ে জয়েন করেছি। চেষ্টা করব, নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর।'

নিজের কাজে সৎ থাকার বিষয় নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চান না নাজিমউদ্দিন। তার মতে, 'রুট লেভেলে যারা থাকবে, তাদের নিয়ে আমি কাজ করব। এখন যারা জুনিয়র আছে; ওদের বেসিকটা যাতে স্ট্রং হয়, সেটাই আমার লক্ষ্য থাকবে। নিজের সততা ধরে রাখা সব থেকে বড় কাজ। যারা দলে আসার যোগ্য তারা যেন সুযোগ পায়।' 

বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬