মাইলফলকের দ্বারপ্রান্তে তাওহীদ হৃদয়

০২ জুলাই ২০২৫, ১০:১৫ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৮:৩৭ PM
তাওহীদ হৃদয়

তাওহীদ হৃদয় © সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে এক হাজার রান পূর্ণ করার দ্বারপ্রান্তে রয়েছেন তাওহীদ হৃদয়। বুধবার (২ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামলে ও মাত্র ১৬ রান করলেই ওয়ানডে ফরম্যাটে এই মাইলফলক স্পর্শ করবেন এই ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার।

এখন পর্যন্ত ৩৫ ওয়ানডে ম্যাচে ৩১ ইনিংসে ব্যাট করে হৃদয়ের সংগ্রহ ৯৮৪ রান, গড় ৩৫ দশমিক ১৪। এর মধ্যে একটি সেঞ্চুরির পাশাপাশি ৭টি অর্ধশতক রয়েছে ।

২০২৩ সালের মার্চে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় হৃদয়ের। শুরু থেকেই ব্যাট হাতে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে দলে জায়গা পাকাপোক্ত করে নেন তিনি। বর্তমানে মিডল-অর্ডারে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে বিবেচিত হচ্ছেন।

গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান হৃদয়। ওই ম্যাচে তিনি ১১৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ১০০ রান করেন। যদিও সেই ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হেরে যায়।

ওয়ানডে ক্রিকেটে হৃদয়ের আগে বাংলাদেশের হয়ে ২৪ জন ক্রিকেটার ১ হাজার বা তার বেশি রান করেছেন। দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল, তার সংগ্রহ ২৪৩ ম্যাচে ৮ হাজার ৩৫৭ রান। তামিমের নামের পাশে রয়েছে ১৪ সেঞ্চুরি ও ৫৬ অর্ধশতক।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬