দ্বিতীয় টেস্টেও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

২৫ জুন ২০২৫, ১০:১৪ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ১১:২৮ AM
বাংলাদেশ-শ্রীলঙ্কার অধিনায়ক

বাংলাদেশ-শ্রীলঙ্কার অধিনায়ক © সংগৃহীত

গলের মত কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও টস জিতেছেন নাজমুল হোসেন শান্ত। সিনহালেসি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্পিন বোলিং অলরাউন্ডার মিরাজ ও পেসার এবাদত টেস্ট দলে ফিরেছেন । চোটাক্রান্ত পেসার হাসান মাহমুদের জায়গায় ফিরলেন এবাদত। ২০২৩ সালের জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। মাঝে চোটে পড়েছিলেন। অন্যদিকে ২ স্পিনার ও ২ পেসার নিয়ে নামছে শ্রীলঙ্কা।

টসের সময় নাজমুল জানিয়েছেন, জাকের আলীর জায়গায় দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ চোটের কারণে খেলতে পারছেন না।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: পাতুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্ডো ও আসিতা ফার্নান্ডো।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬