৭৭ বছরের রেকর্ড রান তাড়ায় ভারতকে হারাল ইংল্যান্ড

২৫ জুন ২০২৫, ০৯:১৩ AM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৯:০৯ PM
ভারতকে হারানোর পর ইংলিশদের উচ্ছ্বাস

ভারতকে হারানোর পর ইংলিশদের উচ্ছ্বাস © রয়টার্স

রেকর্ড গড়ে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতেছে ইংল্যান্ড। এজবাস্টনে ম্যান ইন ব্লুদের ছুঁড়ে দেওয়া ৩৭১ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই টপকে গেছে স্বাগতিকরা। ইংলিশদের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। 

গত ৭৭ বছরে কোনো টেস্টের পঞ্চম ও শেষদিনে রেকর্ড রান তাড়াও এটি। এর আগে, ১৯৪৮ সালে ইংলিশদের বিপক্ষে একই মাঠে পঞ্চম ও শেষদিনে ৪০৪ রান তুলে জিতেছিল অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ভারতের ৪৭১ রানের জবাবে ৪৬৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড । এরপর ৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ৩৬৪ রানে অলআউট হয় শুভমান গিলের দল। ফলে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৩৭১ রান। শেষ দিনের রোমাঞ্চে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙ্গর করে ইংলিশরা। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০'তে এগিয়ে স্বাগতিকেরা।

পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য ৩৫০ রান দরকার ছিল ইংল্যান্ডের। হাতে ছিল সবকটি উইকেট। ওপেনিংয়ে ১৮৮ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন জ্যাক ক্রোলি ও বেন ডাকে। দাপুটে এক সেঞ্চুরির পর ১৪৯ রানে ফেরেন ডাকেট। আরেক ওপেনার ক্রোলির ব্যাট থেকে আসে ৬৫ রান। এছাড়া জো রুট ৫৩ ও জেমি স্মিথ ৪৪ রানে অপরাজিত থাকেন।

এদিকে এ টেস্টে ইংল্যান্ড ও ভারতের মোট রানের সংখ্যাও রেকর্ড ছুঁয়েছে। ৪ ইনিংস মিলিয়ে এক হাজার ৬৭৩ রান তুলেছে দল দুটি, যা দুদলের সর্বাধিক রান। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড। এর আগে, ভারতের বিপক্ষে এজবাস্টনে ৩৭৮ রান করে জিতেছিল ইংলিশরা।

এ টেস্টে মোট ৭টি সেঞ্চুরি হয়েছে। ম্যান ইন ব্লুদের পাঁচ সেঞ্চুরির মধ্যে দুটিই আবার ঋষভ পান্ত করেছেন। এছাড়া যশ্বসী জয়োসওয়াল, অধিনায়ক শুভমান গিল ও কেএল রাহুলের ব্যাট-ও তিন অঙ্ক ছুঁয়েছে। ইংল্যান্ডের হয়ে ওলি পোপ ও বেন ডাকেট সেঞ্চুরির দেখা পেয়েছেন।

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন জাসপ্রিত বুমরাহ । এছাড়া ৭ উইকেট নিয়েছেন জশ টাং। হেডিংলি টেস্টে বল হাতে নতুন এক কীর্তি গড়েন বুমরাহ। সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক এখন এই ভারতীয় পেসার।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৪৭১ ও ৩৬৪

ইংল্যান্ড: ৪৬৫ ও ৮২ ওভারে ৩৭৩/৫ (ডাকেট ১৪৯, ক্রলি ৬৫, রুট ৫৩*, স্মিথ ৪৪*, স্টোকস ৩৩; শার্দূল ২/৫১, প্রসিধ ২/৯২, জাদেজা ১/১০৪)

ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: বেন ডাকেট

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১–০ ব্যবধানে এগিয়ে

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬