ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক ঘোষণা

১২ জুন ২০২৫, ০৭:৫০ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:৫৫ PM
শান্ত-মিরাজ

শান্ত-মিরাজ © সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটে তিন অধিনায়ক বেছে নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। আগামী বছরের জুন পর্যন্ত ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন এই অলরাউন্ডার।

বুধবার (১২ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ মাসের (এক বছর) জন্য আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মিরাজ। আগামী মাসে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত’র স্থলাভিষিক্ত হবেন।

এর আগে, লিটন দাসকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে। নাজমুল শান্ত আরও এক বছর টেস্ট দলকে নেতৃত্ব দেবেন বলে আগেই নিশ্চিত করেছে বিসিবি।

মিরাজকে ওয়ানডের অধিনায়ক করার বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিসিবির বার্তায় বলেছেন, ‘বোর্ড মনে করছে ব্যাটে-বলে মিরাজের পারফরম্যান্স, মাঠে তার লড়াই করার সামর্থ্য ও দলকে উদ্বুদ্ধ করার ক্ষমতা তাকে অধিনায়ক হওয়ার আদর্শ প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করেছে। আমরা বিশ্বাস করি, এই ফরম্যাটে তার বিচক্ষণতা ও পরিপক্কতা দলকে এগিয়ে নেবে।’

নেতৃত্বভার পেয়ে বিসিবির বার্তায় উচ্ছ্বসিত মিরাজ বলেছেন, ‘বোর্ডের থেকে নেতৃত্বভার পাওয়া আমার জন্য অনেক সম্মানের। যেকোন ক্রিকেটারের জন্য দেশকে নেতৃত্ব দেওয়া স্বপ্নের মতো। বোর্ড আমার প্রতি আত্মবিশ্বাস দেখানোয় আমি কৃতজ্ঞ। এই দলের ওপর আমার পূর্ণ আস্থা আছে। নির্ভীক ক্রিকেট খেলার মতো প্রতিভা ও সামর্থ্য আমাদের আছে। দেশের জন্য আত্মবিশ্বাসের সঙ্গে আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলতে চাই।’

জাতীয় দলের জার্সিতে মিরাজের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা এরই মধ্যে হয়ে গেছে। গত নভেম্বরে শারজায় নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়লে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তিনি অধিনায়কত্ব করেন। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিরাজ ছিলেন অধিনায়ক। এবার আর আপৎকালীন নয়, পূর্ণ মেয়াদেই ওয়ানডে অধিনায়ক হলেন মিরাজ। 

২৭ বছর বয়সী অলরাউন্ডার মিরাজ এখন পর্যন্ত খেলেছেন ১০৫টি ওয়ানডে। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই তিনি নেতৃত্ব দিয়ে অভ্যস্ত। ঘরোয়া ক্রিকেটেও তিনি নিয়মিত অধিনায়ক করে থাকেন। জাতীয় দলের পূর্ণ অধিনায়ক হতে প্রায় ৯ বছর লেগে গেল মিরাজের।

বিতর্কিত উদযাপন করে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে সত…
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence