বিসিবির নতুন সভাপতির তিন পরিকল্পনা

০১ জুন ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ০৮ জুন ২০২৫, ০১:২৩ PM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত

২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকান আমিনুল ইসলাম বুলবুল। এবার বোর্ড সভাপতি হয়ে ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর লক্ষ্য তার।

তবে অবাক হওয়ার কিছু নেই। ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে নয়, ক্রিকেট বোর্ড পরিচালনার গুরুদায়িত্বে থেকে ট্রিপল সেঞ্চুরি করতে চান তিনি।

রোববার (১ জুন) বিকেলে ঢাকা স্টেডিয়াম সংলগ্ন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিসিবি প্রধান বলেন, ‘এখানে আমরা তিনটি কাজ করার কথা বলেছি। আমরা বলছি যে ট্রিপল সেঞ্চুরি করব-হান্ডেড পারসেন্ট ট্রাস্ট, হান্ড্রেড পার্সেন্ট প্রোগ্রাম ও হান্ড্রেড পার্সেন্ট রিচ।’

তিনি যোগ করেন, ‘এই ট্রিপল সেঞ্চুরিটা করার জন্য ক্রিকেট বোর্ড তিনটা প্রোগ্রাম হাতে নিয়েছে। আমরা স্পিরিট অব ক্রিকেট আপগ্রেড করব। দ্বিতীয়ত হচ্ছে, সবার জন্য হাই-পারফরম্যান্স। শুধু ক্রিকেটার নয়, যারা কর্মকর্তা আছে, তাদের কাজও যেন হাই পারফর্মিং হয়। আর তিন নম্বর হচ্ছে, সারা দেশব্যাপী কানেক্ট করব। ক্রিকেট বোর্ড শুধু মিরপুরে বসে থাকবে না। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আঞ্চলিক সংস্থার কাঠামো নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি।’

সাবেক এই অধিনায়ক বলেন, ‘যেভাবেই হোক, বুরোক্রেটিক হয়ে হোক। এনএসসিও আমাদের সমর্থন দিচ্ছে। এর আগেও আমরা শুধুমাত্র ক্রিকেট নিয়ে দেশের সব জায়গায় আঞ্চলিক সংস্থার মতো করে ছড়িয়ে যাচ্ছি খুব শিগগিরই। আইসিসির কাছে এটা আমাদের একটা প্রতিশ্রুতি ছিল। এখন এটা আমাদের এক নম্বর প্রায়োরিটি। অবশ্যই ক্রিকেট দলের পারফরম্যান্সও এর সঙ্গে আছে।’

ট্যাগ: বিসিবি
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬