ফিরলেন ফখর, শরিফুলের মাইলফলক

২৮ মে ২০২৫, ০৯:২৪ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৮:৪২ PM
ফখর জামান

ফখর জামান © সংগৃহীত

ম্যাচের তৃতীয় বলেই উইকেটের দেখা পেয়েছিল বাংলাদেশ। এবার ৪ বল পর ফের উইকেট হারাল স্বাগতিক পাকিস্তান।

শরীফুল ইসলামের ওভারের দ্বিতীয় ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ৪ বলে ১ রানে প্যাভিলিয়নে ফেরেন ফখর জামান। নিশ্চিত আউট হওয়ায় রিভিউ নেওয়ারও সাহস-ও দেখাননি এই ওপেনার। 

এদিকে ফখরকে আউট করে টি–টোয়েন্টিতে ৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন শরীফুল। লাল-সবুজের জার্সিতে চতুর্থ পেসার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৯ রান। মোহাম্মদ হারিসের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে সালমান আলি ক্রিজে এসেছেন।

এর আগে, ইনিংসের তৃতীয় বলেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। অফ স্পিনার মেহেদীর বলে তারই হাতে ক্যাচ দিয়ে ১ বলে ০ রানে ফেরেন সাইম আইয়ুব।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬