পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

২৮ মে ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ২৯ মে ২০২৫, ০২:০৮ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের দুঃখ স্মৃতি ভুল ওঠার আগেই ফের নতুন করে মাঠে নামছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ (২৮ মে) লড়বে টাইগাররা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এদিকে ম্যাচের আগের দিনও ঝরিয়েছেন শান্ত-লিটনরা। নতুন পেস বোলিং কোচ শন টেইটের নেতৃত্বে হাসান-সাকিবরাও নিজেদের পরখ নিয়েছেন। তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে সফরকারীরা, সেটি এখনও নিশ্চিত না।

ইনিংস গোড়াপত্তনে তামিমের সঙ্গে ইমনকে দেখা যেতে পারে। এরপর যথারীতি লিটন, হৃদয়, জাকের, শামীমরা থাকতে পারেন। আর শরিফুল-তানজিম-হাসান; ত্রয়ীতেই পেস ইউনিট সাজানো হতে পারে। এছাড়া স্পিন আক্রমণে শেখ মেহেদি এবং রিশাদই তুরুপের তাস হতে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬