অবসর নিয়ে ফের ধোঁয়াশা রাখলেন ধোনি

২৫ মে ২০২৫, ০৯:৩৯ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৫:৪৩ PM
মহেন্দ্র সিংহ ধোনি

মহেন্দ্র সিংহ ধোনি © সংগৃহীত

আইপিএলে চলতি মৌসুমের শেষ ম্যাচটি খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। তাই মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে প্রশ্ন ওঠা একেবারেই স্বাভাবিক ছিল। তবে বরাবরের মত এবারও নিজের অবসর নিয়ে ধোঁয়াশা রাখেন তিনি। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দ্বিতীয় প্রশ্নটাই অবসর প্রসঙ্গে করেছিলেন হার্শা ভোগলে। খানিকটা হেসে ধোনির ভাষ্য, 'সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কাছে এখনও চার-পাঁচ মাস সময় আছে। কোনো তাড়াহুড়ো নেই। ফিটনেস ঠিক রাখতে হবে। নিজের সেরাটা দিতে হবে।'

তিনি যোগ করেন, 'যদি ক্রিকেটীয় পারফরম্যান্সের বিচারে খেলোয়াড়দের অবসর নিতে হত, তা হলে অনেকেই ২২ বছরে অবসর নিয়ে নিত। আপাতত রাঁচীতে ফিরে যাব। ঘুরে-ফিরে সময়টা উপভোগ করব। তার পর দেখা যাবে।'

স্পষ্ট উত্তর না পেয়ে অবসর নিয়ে আবারও ধোনিকে সরাসরি প্রশ্ন করেন হার্শা। জবাবে ধোনির মন্তব্য, 'আমি বলছি না যে আমার সময় শেষ হয়ে গেছে। এটাও বলছি না যে পরের বছর ফিরবই। আমার কাছে সময় রয়েছে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব।'

এদিকে আগের ম্যাচে ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন রাজস্থানের ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। তাই নিজেকে ‘বুড়ো’ হিসেবেই সহজ স্বীকারোক্তি দেন ধোনি।

সেই প্রসঙ্গে তিনি বলেন, 'মাঝেমাঝে মনে হয় অনেক বয়স হয়ে গেছে। ডাগ-আউটে সবার পিছনে বসি আমি। আমার আসনের ঠিক আগেই বসে আন্দ্রে (সিদ্ধার্থ)। তাকে জিজ্ঞেস করেছিলাম, তার বয়স কত? শুনলাম, আমার থেকে ঠিক ২৫ বছরের ছোট!'

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬