গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুরের ম্যাচ কবে, কখন

২২ মে ২০২৫, ০৬:৩৩ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৬:৫২ PM
রংপুর রাইডার্স

রংপুর রাইডার্স © সংগৃহীত

গেল বছর প্রথমবারের মত ৫ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের পাঁচটি দল নিয়ে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) আয়োজন করা হয়েছিল। সেই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স শিরোপা উল্লাসে মেতেছিল। এবার এই টুর্নামেন্টের আসন্ন আসরেও রংপুর অংশ নিচ্ছে। 

এদিকে এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরের সূচি ইতোমধ্যেই প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে এবারের আসর। লিগ পর্বে ৪টি করে ম্যাচ খেলবে অংশগ্রহণকারী প্রতিটি দল।

আগামী ১৩ জুলাই আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রংপুর, প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। পরদিন (১৪ জুলাই) হোবার্ট হ্যারিকেনস, ১৬ জুলাই দুবাই ক্যাপিটালস এবং ১৭ জুলাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে খেলবে সোহানরা।

আসন্ন আসরেও কোনো প্লে-অফ নেই। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল দুটি সরাসরি ফাইনালে খেলবে।

একনজরে রংপুর রাইডার্সের ম্যাচ সূচি (লিগ পর্ব):
১০ জুলাই: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
১৩ জুলাই: হোবার্ট হ্যারিকেন
১৬ জুলাই: দুবাই ক্যাপিটালস
১৭ জুলাই: সেন্ট্রাল স্ট্যাগস

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬