বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ দিল মালেশিয়া

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ AM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © এআই জেনারেটেড

মালয়েশিয়ায় বারবার যাতায়াতের পরিকল্পনা করা বাংলাদেশিদের জন্য নতুন করে ভিসা-জটিলতা তৈরি হয়েছে। সাধারণ ভ্রমণ বা সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিসহ ৩১ দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। ফলে পর্যটন বা ব্যক্তিগত কাজে দেশটিতে যেতে আগ্রহীদের এখন সাধারণভাবে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়েই যেতে হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। নতুন এই নীতিটি গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

নতুন নিয়মের ফলে বাংলাদেশি পর্যটকদের জন্য এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ আগের তুলনায় কমে যাবে। সাধারণ ভিজিট বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে এখন সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রযোজ্য হবে।

সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশের পর দেশটি ত্যাগ করলে ওই ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। পুনরায় মালয়েশিয়া যেতে হলে নতুন করে ভিসার আবেদন করতে হবে।

তবে সব ধরনের ভ্রমণের ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ বন্ধ করা হয়নি। নির্দিষ্ট উদ্দেশ্যে ভ্রমণকারীরা এমইভির জন্য আবেদন করতে পারবেন। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক ভ্রমণ, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজম।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নতুন বিধিনিষেধ মূলত ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য। ফলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কিংবা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট বা কর্মসংক্রান্ত ভিসার ওপর এ সিদ্ধান্তের সরাসরি কোনো প্রভাব পড়বে না।

ইমিগ্রেশন বিভাগের প্রকাশিত তালিকায় মোট ৩১টি দেশের নাগরিকদের জন্য সাধারণ মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য করা হয়েছে। এসব দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ রয়েছে।

নতুন নীতির ফলে মালয়েশিয়ায় পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা কিংবা অন্যান্য সামাজিক প্রয়োজনে নিয়মিত যাতায়াত করতে চান—এমন বাংলাদেশিদের ভিসা ব্যবস্থাপনায় বাড়তি সময় ও প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬