সপ্তাহে একদিন বিনামূল্যে জাদুঘর ভ্রমণের সুযোগ শিক্ষক-শিক্ষার্থীদের

১৩ আগস্ট ২০২৬, ১২:৫৩ PM
বাংলাদেশ জাতীয় জাদুঘর

বাংলাদেশ জাতীয় জাদুঘর © টিডিসি সম্পাদিত

শিশু-কিশোরদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতি মঙ্গলবার চিলড্রেন ডে পালন করছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। এ উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি মঙ্গলবার দিনব্যাপী বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু-কিশোরদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে জাতীয় জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিশু-বান্ধব জাদুঘর গড়ে তোলার উদ্দেশ্যে প্রতি মঙ্গলবারকে চিলড্রেন ডে ঘোষণা করা হয়েছে।

চিলড্রেন ডে উপলক্ষে প্রতি মঙ্গলবার দিনব্যাপী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিনামূল্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করতে পারবে। এদিন জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক নিদর্শন দেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এর মাধ্যমে বাংলাদেশের গৌরবময় ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে তারা বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে।

আরও দেখুন: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ

বিজ্ঞপ্তিতে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় জাদুঘর পরিদর্শনে উৎসাহিত করার পাশাপাশি দলীয়ভাবে পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, প্রতি মঙ্গলবার বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। জাদুঘরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিদর্শন করা যাবে। এতে প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হবে না। এই সুবিধা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের জন্য প্রযোজ্য।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬