বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, স্বামী ঢাবি শিক্ষক মুশতাক

০৫ জুন ২০২৬, ০৫:০৭ PM , আপডেট: ০৫ জুন ২০২৬, ০৫:১৩ PM
দীপ্তি চেীধুরী ও তার বর

দীপ্তি চেীধুরী ও তার বর © সংগৃহীত

বিয়ে করেছেন দেশের টেলিভিশন অঙ্গনের অন্যতম আলোচিত ও জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর বিয়ের আকদ সম্পন্ন হয়েছে। তাঁর বরের নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। 

বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে দীপ্তি চৌধুরী বলেন, ‘আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে, যেখানে সবাইকে আমন্ত্রণ জানাবো। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। তিনি বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি (ক্যান্সার বিজ্ঞান) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

টেলিভিশন টকশো ‘টু দ্য পয়েন্ট’ এবং ‘স্ট্রেইট কাট’ সহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দীপ্তি চৌধুরী সাম্প্রতিক সময়ে দর্শক ও নেটিজেনদের মাঝে দারুণ প্রশংসিত ও আলোচিত হন। বিশেষ করে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে তাঁর সাহসী ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

তার বিয়ের সংবাদটি প্রকাশ্যে আসার পর গণমাধ্যমকর্মী, ভক্ত-অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬