ছাত্রলীগ নেতার বিয়েতে আওয়ামী লীগ-বিএনপির নেতারা, ছবি ভাইরাল

৩১ মে ২০২৬, ০৭:২৫ PM
ছাত্রলীগ নেতা শান্ত ভূঁইয়ার বিয়েতে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা একসঙ্গে

ছাত্রলীগ নেতা শান্ত ভূঁইয়ার বিয়েতে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা একসঙ্গে © সংগৃহীত ও সম্পাদিত

হবিগঞ্জের মাধবপুরে এক ছাত্রলীগ নেতার বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের একসঙ্গে উপস্থিতি এবং আনন্দঘন পরিবেশে সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রবিবার (৩১ মে) উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদের ছেলে ও ছাত্রলীগ নেতা শান্ত ভূঁইয়ার বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বিএনপি নেতা ফরিদুর রহমান, সোহেল মাহমুদ, আবদাল শাহ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তাসাদ্দুক আহমেদসহ উভয় দলের একাধিক নেতাকে একসঙ্গে দেখা যায়।

অনুষ্ঠানের ছবি আওয়ামী লীগ নেতা ও শিক্ষক তাছাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা সোহেল মাহমুদসহ কয়েকজন নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

স্থানীয়দের একাংশ মনে করছেন, রাজনৈতিক বিভেদ ভুলে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ সম্প্রীতির ইতিবাচক বার্তা বহন করে। তবে অন্য একটি অংশের দাবি, রাজনৈতিক মাঠে যে দূরত্ব ও বিভাজন দেখা যায়, এমন ছবি সেই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, কিছু আওয়ামী লীগ নেতার সঙ্গে বিএনপি নেতাদের সম্পর্ক স্বাভাবিক থাকলেও সবার ক্ষেত্রে একই আচরণ দেখা যায় না।

এদিকে বিএনপির নেতারা বলছেন, এটি একটি সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান। এখানে রাজনৈতিক পরিচয়ের চেয়ে সামাজিক সম্পর্কই মুখ্য। এমন অনুষ্ঠানে অংশগ্রহণকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই।

এ বিষয়ে শান্ত ভূঁইয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানায়, বর্তমানে তিনি প্রবাসে অবস্থান করছেন এবং সক্রিয় রাজনীতিতে তেমন সম্পৃক্ত নন।

সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9