আগে নিয়মিত গোসল, এমনকি চুলটাও ট্রাম্প স্টাইলে আঁচড়ে দেয়া হত, আর এখন?

০৫ জুন ২০২৬, ১২:১৯ AM
চিড়িয়াখানার খাচায় অযত্নে পড়ে আছে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটি

চিড়িয়াখানার খাচায় অযত্নে পড়ে আছে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটি © সংগৃহীত

বেশ হাইপ তুলে কোরবানির আগে আলোচনায় আসছিলো দেশের খামারের অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। বিশ্বের নামকরা সব পত্রিকার শিরোনাম হলেও শেষপর্যন্ত প্রানী সম্পদ মন্ত্রণালয়ের হস্তক্ষেপে অবিক্রীত থেকে যায় সেটি। জনসাধারণের আগ্রহের কারণে পরে চিড়িয়াখানায় ঠাঁই হয় সেটির। তবে সেখানে আগের অনাদরে অবহেলায় পড়ে আছে বিরল জাতের এই মহিষটি। আগে যেখানে খামারীর ‘অতিযত্নে’ থাকতো এখন সেটি হয়েছে অবহেলার নির্মম শিকার। 

চিড়িয়াখানায় মহিষটিকে দেখে এসে অনেকেই লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তেমনি এক পোস্টে  অযত্নে পড়ে থাকা মহিষটির ছবি দিয়ে বাবু দেওয়ান নামের একজন লিখেছেন, ‘এই ছবিটি আমাদের বুঝিয়ে দেয় আমাদের জীবনে অভিভাবকদের গুরুত্ব কতখানি! সে যখন তার খামারী মালিকের কাছে ছিলো তখন তার কত সুন্দর বাহ্যিকরূপ ছিলো। নিয়মিত তাকে গোসল, খাওয়ানো এমনকি ট্রাম্পের মত করে চুলও আচরে দিতো। 

তিনি আরও লেখেন, ‘দেখতে তাকে একেবারে ধবধবা নাদুসনুদুস সুন্দর লাগতো। সারা বিশ্বের তার সেই সৌন্দর্য এবং ডোনাল্ড ট্রাম্পের মত ল্যুক আলোচিত হয়।  এরপর তাকে সরকার কিনে নিয়ে চিড়িয়াখানায় রাখা হয়। তার যত্ন কমতে থাকে। তার বরাদ্দের বিশাল অংশ গায়েব হয়ে যায়। প্রতিদিন শুধু তাকে দেখতেই শত মানুষ চিড়িয়াখানায় যায়। দিন দিন অবহেলা ও অযত্নে মাত্র ১০ দিনেই তাকে আর চেনা যায়না। 
সেই ট্রেডমার্ক চুল, সোনালি পশম কিংবা চোখের চাহনি হারিয়ে গেছে। গোসল হয়না নিয়মিত। ধবধবে সুন্দর থেকে দুর্বল হয়ে মলিন হয়েছে তার চেহারা।’

চিড়িয়াখানার অবহেলিতপরিবেশ নিয়ে, ‘কিন্তু ঠিক এই মুহুর্তে যদি সে তার খামারি মালিকের কাছে থাকতো তাহলে যথাযথ সেবা পেত এবং তার সৌন্দর্য আগের মতই থাকতো। একজন প্রকৃত অভিভাবক কতটা গুরুত্বপূর্ণ পশু এবং মানুষের জীবনে এই ছবিটি তার জলজ্যান্ত উদাহরণ। মালিকের কাছে থাকলে এই কাক তার মাথায় বসতে পারতো না। একে অতিদ্রুত হয় আগের মালিকের কাছে দিয়ে দিন অথবা তাকে অন্য কোন খামারীর কোন মহিষ পালের সাথে থাকার ব্যবস্থা করে দিন। নাহলে দিনে দিনে তার অবস্থা আরো খারাপ হবে।’

১১ মাসের বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাসের বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9