সম্পাদকদের নতুন সংগঠন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ

০২ জুন ২০২৬, ০৫:৪৪ PM
যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান © টিডিসি সম্পাদিত

দেশের সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ (এনইসি) নামে সম্পাদকদের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (২ জুন) দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন দৈনিকের সম্পাদকরা সর্বসম্মতিক্রমে এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেন। 

বৈঠকে প্রবীণ সাংবাদিক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা সম্পাদক শফিকুল আলম, মানব কণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর ও জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।

বৈঠকে উপস্থিত সম্পাদকরা দেশের সংবাদমাধ্যমের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ফ্যাসিবাদের দীর্ঘ দেড় দশকের শাসনামলে দেশের সংবাদমাধ্যমের যে চরম অবক্ষয় ঘটেছে, তার চিরতরে অবসান ঘটাতে এই নতুন সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে সম্পাদকরা একমত পোষণ করেন। 

একই সঙ্গে সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ অর্জনের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু এবং যত দ্রুত সম্ভব দেশের জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে একটি বৃহৎ জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬