‘কতটা অর্বাচীন হলে শীর্ষ বিশ্ববিদ্যালয়ের বড় দুই ছাত্র সংগঠন এডিটেড বট পোস্ট নিয়ে সংঘাতে লিপ্ত হয়’

২৪ এপ্রিল ২০২৬, ০৯:১১ AM
ফয়েজ আহমেদ তৈয়্যব

ফয়েজ আহমেদ তৈয়্যব © সংগৃহীত

কতটা নাদান এবং অর্বাচীন হলে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড়ো ২ ছাত্র সংগঠন একটি বট পোস্ট ও এডিটেড পোস্ট নিয়ে মারামারিসহ বড়ো রকমের সংঘাতে লিপ্ত হয় এমন মন্তব্য করেছেন অন্তর্বতীকালীন সরকারের আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমেদ তৈয়্যব লেখেন, দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড়ো ২ ছাত্র সংগঠন একটি বট পোস্ট ও এডিটেড পোস্ট নিয়ে মারামারিসহ বড়ো রকমের সংঘাতে লিপ্ত হয়।

তিনি লেখেন, ‘এভাবে ফ্যাক্ট চেক না করে সোশ্যাল মিডিয়ার মিস ইউজ চলতে থাকলে, সরকার এবং বিরোধী দল উভয়েরই লাভের গুড় অন্যে খাবে।’ তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আপনাদের নিয়ে পুতুল নাচের খেলা খেলানোর একটা সফল পাইলট হয়ে গেল! তারা খেলাইতেছে! আপনারাও খেলতেছেন। সংঘাতের খেলা, মারামারির খেলা, ধ্বংসের খেলা। বেশ!’

তিনি আরও লেখেন, ‘ছাত্র সংসদের সদস্যরা অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরা মাইর খাইলো, সাংবাদিকরাও মার খাইলো। কী লজ্জা! ডিজিটাল ভেরিফিকেশনের যুগে ফ্যাক্ট চেকিং না করে এরকম পলিটিক্যাল এসকালেশন করলে, সকাল বিকাল হানাহানি ও সংঘাত করেও কূলকিনারা পাবেন না। আপনাদের শক্তি ক্ষয় মানে তাদের জয়!’

ময়মনসিংহে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950