কমিউনিটি ফর ফ্রিডম এন্ড জাস্টিস

গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ

০২ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ PM
 শাহবাগে সংহতি সমাবেশ

শাহবাগে সংহতি সমাবেশ © টিডিসি ফটো

মানবাধিকার সংগঠন কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিসের আয়োজনে ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হয়েছে সংহতি সমাবেশ ‘সলিডারিটি উইথ ফিলিস্তিন’। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা এবং গাজায় চলমান গণহত্যা অবিলম্বে বন্ধের আহ্বান জানান আয়োজকরা।

সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিসের কো-অর্ডিনেটর মো. নিজাম উদ্দিন, মুখপাত্র ডা. মমি আনসারী, দি বাংলাদেশ ডায়লগের পরিচালক আসলাম বেগ সায়েম, রাজনৈতিক কর্মী ওয়াহাব শিবলী, ডা. ওমর খৈয়াম, ডা. মিয়াজ মাহিন, কবি ও অ্যাক্টিভিস্ট মোশাররফ অপূর্ব, ছাত্রনেতা বিএম কাউসার, মল্লিক তামি, মানবাধিকার কর্মী সাবিহা জাকি, অ্যাক্টিভিস্ট জিনাত হক প্রাপ্তি, আবু হাসান নাহিয়ান, রাজনৈতিক কর্মী সোলায়মান মিয়া এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. নাফিউর রহমান প্রমুখ।

আরও পড়ুন: গাজা ও সুমুদ ফ্লোটিলার সমর্থনে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

সমাবেশে বক্তারা গাজার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক ত্রাণবাহী নৌ বহরে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান এবং মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গসহ গ্রেপ্তারকৃত সব মানবাধিকার কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি করেন। সেই সঙ্গে বাংলাদেশি মানবাধিকার কর্মী শহিদুল আলম-এর মানবিক বহরে অংশগ্রহণ করাকে সম্মান জানিয়ে বক্তারা তাকে ‘স্যালুট" জানান।

বক্তারা বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি বাংলাদেশকে গর্বিত করেছেন। আমরা আশা করি তিনি সুস্থভাবে কর্মসূচি সমাপ্ত করে দেশে ফিরে আসবেন। ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য কোনো বিশেষ ধর্মীয় পরিচয়ের প্রয়োজন নেই, মানুষ হওয়াটাই যথেষ্ট। বাংলাদেশের জনগণ বরাবরই নিপীড়িত মানুষের পাশে থেকেছে, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামেও আমাদের অবস্থান স্পষ্ট।’

সমাবেশ থেকে সরকারের প্রতিও গাজার গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান গ্রহণ করার আহ্বান জানানো হয়।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9