ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে এলো ‘স্বপ্ন’ 

২৬ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৮:৪৭ PM
ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন © সৌজন্যে প্রাপ্ত

দেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে দুই দশকের বেশি সময় ধরে। তবে চলতি বছর ইতোমধ্যেই ডেঙ্গুতে কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছরের জুলাইয়ে যখন মিরপুর ও মোহাম্মদপুরে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, এই অবস্থায় ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে আসে ‘স্বপ্ন’।

প্রতিষ্ঠানটি সম্প্রতি  মিরপুর ও মোহাম্মদপুরে এলাকায় আয়োজন করে ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন। লক্ষ্য ছিল একটাই-গ্রাহক ও আশপাশের পরিবারগুলোকে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র শনাক্ত করতে সহায়তা করা এবং ডেঙ্গুর প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করা।

স্বপ্ন এই ক্যাম্পেইনে ২ হাজার লিফলেট বিতরণ করে, যেখানে সহজে ডেঙ্গু প্রতিরোধের পরামর্শ দেওয়া হয়। হ্যান্ড মাইকের মাধ্যমেও স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গুর ঝুঁকি সম্পর্কে সচেতন করা হয়েছে। 

 একই সঙ্গে স্বপ্নর ২০ জন স্টাফ সক্রিয়ভাবে অংশ নিয়ে এলাকা পরিষ্কার করেন-নারকেলের খোসা, পলিব্যাগ, ভাঙা বোতল ও অন্যান্য আবর্জনা সরিয়ে ফেলেন এবং সম্ভাব্য প্রজননস্থলগুলোতে স্প্রে করেন মশা নিধনের ওষুধ। সবকিছুই সম্পন্ন করা হয় নিরাপত্তা প্রটোকল মেনে, মাস্ক ও গ্লাভস ব্যবহার করে।

স্থানীয় বাসিন্দারা স্বপ্নের উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে, মশক নিধন জাতীয় বেশকিছু পণ্যে ডিসকাউন্ট দিয়ে পণ্যও বিক্রি করে ‘স্বপ্ন’ ।

ট্যাগ: স্বপ্ন
বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬