রেললাইন ভেঙে বিপজ্জনক পরিস্থিতি, পাটের বস্তায় পার হলো ট্রেন

২৪ জুন ২০২৫, ০৮:০৯ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:১৫ AM
পাটের বস্তা দিয়ে মেরামত করা হচ্ছে রেললাইন

পাটের বস্তা দিয়ে মেরামত করা হচ্ছে রেললাইন © টিডিসি ফটো

পাবনার ভাঙ্গুড়ায় রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশে পাটের বস্তা দিয়ে পার করা হয়েছে ট্রেন। ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের ভাঙ্গুড়া রেল স্টেশনের পূর্ব দিকে রেললাইনের ক্ষতিগ্রস্ত একটি অংশ এ পাটের বস্তা দিয়ে ট্রেন পার করার ঘটনা ঘটে। 

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া স্টেশনের ইনচার্জ শফিউল আলম। এতে ঢাকা থেকে রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনটি প্রায় ঘণ্টা খানেক বন্ধ থাকে। ক্ষতিগ্রস্ত রেললাইনের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকার পর ঝুঁকি নিয়ে ধীর গতিতে পার হয়। 

স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে ঈশ্বরদী-জয়দেবপুর রেল লাইনের ভাঙ্গুড়া রেল স্টেশনের পশ্চিমে প্রায় ৫০০ ফুট রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে। রেললাইনের সংস্কার কাজ চলা এই অংশের পশ্চিমে রেললাইন ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত রেল লাইনের এই অংশ রেলের কর্মচারীদের নজরে আসলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। 

পরে সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটিকে বড়াল ব্রিজ স্টেশন পার হলে লাল পতাকা দিয়ে রেল শ্রমিকরা আটকে দেন। এরপর রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর পাটের বস্তা দিয়ে ট্রেনটিকে পার করা হয়। এরপর রেলের ক্ষতিগ্রস্ত অংশ স্থায়ীভাবে মেরামতের জন্য কাজ শুরু করেন রেলের প্রকৌশল শাখার কর্মচারীরা। 

আরও পড়ুন: যুদ্ধবিরতি লঙ্ঘনে ‘অত্যন্ত বিরক্ত’ ট্রাম্প, ইসরায়েলকে দায়ী

এ বিষয়ে ভাঙ্গুড়া স্টেশনের ইনচার্জ শফিউল আলম বলেন, ‘রেললাইন ক্ষতিগ্রস্ত হয়ে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে ছিল। পরে কিছুটা মেরামত করে ট্রেনটিকে পার করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশে স্থায়ী মেরামতের কাজ চলছে। ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।’

 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬