মহাসড়কে যানজট কমাতে কর্ণফুলী সেতুতে নতুন দুটি লেন চালু

০৫ জুন ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৩:৫৭ PM
চালু হয়েছে নতুন লেন

চালু হয়েছে নতুন লেন © টিডিসি ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজায় যানজট নিরসনে চালু করা হয়েছে আরও দুটি নতুন টোল লেন। বুধবার (৪ জুন) দুপুর থেকে চালু হওয়া এই লেন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ৯০ লাখ টাকা।

এর আগে টোল প্লাজার উভয় পাশে ছিল চারটি করে মোট আটটি বুথ। নতুন দুটি লেন যুক্ত হওয়ায় এখন মোট বুথ সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। এতে ঈদের ভিড় সামাল দিতে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পের কাজ বাস্তবায়নে নির্ধারিত সময় ছিল ১৮০ দিন। এটি বাস্তবায়ন করেছে নারায়ণগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসমত অ্যান্ড ব্রাদার্স। মোট বরাদ্দ ছিল ৪ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ২৫৯ টাকা ৫৫৬ পয়সা।

টোল ইজারা পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘সেল–ভ্যান জেভি’র প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, নতুন দুটি লেন চালুর পাশাপাশি অটোরিকশার সংখ্যা কম থাকায় যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যায়।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬