বিশ্বের প্রধান রোবোটিক্স প্রতিযোগিতার ফাইনালে অ্যাভিয়েশন-ব্র্যাকসহ বাংলাদেশের ৫ বিশ্ববিদ্যালয়

২৩ মার্চ ২০২৬, ০৯:২২ PM , আপডেট: ২৩ মার্চ ২০২৬, ০৯:২৭ PM
বিশ্বের প্রধান রোবোটিক্স প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের ৫ বিশ্ববিদ্যালয়

বিশ্বের প্রধান রোবোটিক্স প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের ৫ বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বিশ্বের প্রধান রোবোটিক্স প্রতিযোগিতা ‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি)’। ২০২৬ সালের বৈশ্বিকভাবে স্বীকৃত এই প্রতিযোগিতায় চূড়ান্তভাবে লড়ার সুযোগ পেয়েছে বাংলাদেশের ৫টি আন্তর্জাতিক এবং সরকারি ও বেরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। সম্প্রতি এ তথ্য জানায় ইউআরসি।

আগামী ২৭-৩০ মে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উটাহে মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৮টি দেশের ১১৬টি দল প্রাথমিকভাবে অংশগ্রহণ করে। এর মধ্যে ১১টি দেশের ৩৮টি দল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে লড়ার সুযোগ পেয়েছে।

বাংলাদেশ থেকে ৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল এতে সুযোগে পেয়েছে। দলগুলো হচ্ছে যথাক্রমে, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের দল AAUB Rover71; ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের BRACU Mongol-Tori; মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজির MIST MONGOL BAROTA; ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির Project Altair এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির UIU Mars Rover।

আরও পড়ুন: ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে যেভাবে শ্রেষ্ঠত্বের জয়মালা বুঁনলো ইউআইইউ

প্রতি বছর এই প্রতিযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উটাহে মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দলগুলোকে পরবর্তী প্রজন্মের মঙ্গল রোভার ডিজাইন ও তৈরি করার জন্য এতে চ্যালেঞ্জ জানানো হয়, যা একদিন লাল গ্রহ অন্বেষণে নভোচারীদের পাশাপাশি কাজ করবে তারা।

ইউআরসি ২০০৬ সালে শুরু হয়েছিল এবং ২০০৭ সাল থেকে প্রতি গ্রীষ্মে এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। রোবোটিক্স প্রতিযোগিতা ইউআরসি ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান এবং সম্ভাবনাময় শিক্ষার্থীদের আকর্ষণ করে আসছে।

বাংলাদেশ থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার’ টিম সর্বশেষ ২০২৫ প্রতিযোগিতায় এশিয়ায় প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছিল। তাছাড়া দলটি ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালের প্রতিযোগিতায়ও এশিয়ায় ১ম হয়েছিল।

স্পেন-পর্তুগাল ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার
  • ০৬ জুলাই ২০২৬
যুবককে অপহরণের ঘটনায় বিএনপি সভাপতিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
  • ০৬ জুলাই ২০২৬
চসিক মেয়রের দাবি— দুই দিনের বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, অথচ ২…
  • ০৬ জুলাই ২০২৬
দিনাজপুর বোর্ডে এইচএসসি ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৮৫২, বহি…
  • ০৬ জুলাই ২০২৬
এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে বিস্ফোরণ
  • ০৬ জুলাই ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য বদরুজ্জামান ভূঁ…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence