ফিলিপাইনে অনুষ্ঠিতব্য

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ, নিবন্ধন শুরু

১৫ জুন ২০২৫, ০৮:৪০ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৫ PM
ডব্লিওআরওবিডি ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর নিবন্ধন কার্যক্রম শুরু

ডব্লিওআরওবিডি ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর নিবন্ধন কার্যক্রম শুরু © সংগৃহীত

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিওআরও) এর উদ্যোগে আয়োজিত এশীয় প্রশান্ত মহাসাগরীয় আন্থলিক ওপেন চ্যাম্পিয়নে অংশ নেবে বাংলাদেশ দল। এ লক্ষ্যে বাংলাদেশ দল নির্বাচন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি)।

বিডিওএসএন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ফেলটা মাল্টিমিডিয়া ইনক.-এর আয়োজনে এবং ডব্লিওআরও ফিলিপাইনের জাতীয় আয়োজক সংস্থার অংশীদারিত্বে আগামী ১৮ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হবে এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপের আসর। বিশ্বের ৪৭টি দেশের ২৫০টি দলের শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। চ্যাম্পিয়নশিপটি চারটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে তিনটি ক্যাটাগরিতে চারটি দল অংশগ্রহণের সুযোগ পাবে। এর মধ্যে ফিউচার ইনোভেটরস ক্যাটাগরিতে ২টি, ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ১টি দল ও রোবোস্পোর্টস ক্যাটাগরিতে ১টি দল থাকবে।

আরও পড়ুন: ঈদের ছুটি শেষে কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে আজ

সংস্থাটি আরও জানায়, আন্তর্জাতিক এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য বিডিওএসএনের উদ্যোগে আগামী ৫ জুলাই ডব্লিওআরওবিডি ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।  প্রতিটি দলে ২-৩ জন সদস্য এবং ১ জন কোচ থাকতে পারবে। এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত দলগুলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ (ফিলিপাইন)-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। 

উল্লেখ্য, প্রতি বছর মহাদেশভিত্তিক ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ওপেন চ্যাম্পিয়নশীপ আয়োজন করা হয়। আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের ভ্রমণ সহজ করার উদ্দেশ্যে বিভিন্ন মহাদেশে পৃথকভাবে এই আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়। এতে স্থানীয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে রোবটিক্সের প্রতি আগ্রহ বাড়ে এবং উন্নয়নশীল দেশগুলোও এই আয়োজনে সহজে যুক্ত হতে পারে।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9